শোক সংবাদ : চট্টগ্রাম চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দীপক কান্তি দাশ ১৯ অক্টোবর সোমবার দুপুর ১২:৩০ টায় চমেক হাসপাতালে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বৎসর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন রাতে চন্দনাইশের পশ্চিম বৈলতলীস্থ পারিবারিক শশ্মানে তাঁর সৎকার ক্রিয়া সম্পন্ন হয়/ অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে বরমা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগ-জাতীয় পরিষদ সদস্য, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব কুতুবী, ৫নং বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুুরুল ইসলাম, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিব, উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবীসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, বর্তমান সভাপতি ড. অধ্যাপক বিপ্লব গাঙ্গুলী, চট্টগ্রামস্থ বরমা সমিতির সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ নন্দী, ওডেব-চন্দনাইশ এরিয়া অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম (ভেসফা), বরমা সরকারি প্রা. বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দা রাহনুমা আকতার কণা, ৫নং বরমা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নেতা আরমান উদ্দিন প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিভাগের আরও খবর
