৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভাগত হোম

মোহামেডানের অধিনায়ক শুভাগত

0

স্পোর্টস ডেস্ক: আবাহনী-মোহামেডান ম্যাচে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে। খেলোয়াড় সুলভ আচরণ না করায় ঘরোয়া ক্রিকেটে ৩ ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বাংলাদেশের পোস্টার বয়কে।

সাকিব নিষিদ্ধ হওয়ায় মোহামেডানের অষ্টম রাউন্ডের ম্যাচে অধিনায়কত্ব করছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। রোববার (১৩ জুন) বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছে মোহামেডান। এই ম্যাচে অধিনায়ক হিসেবে টস করেছেন শুভাগত।

তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ায় মোহামেডানের অষ্টম থেকে দশম রাউন্ড পর্যন্ত ম্যাচগুলো খেলতে পারবেন না সাকিব। সব ঠিক থাকলে প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে ফিরবেন তিনি। আর মোহামেডান যদি সুপার লিগে উঠে তবে পরের পাঁচটি ম্যাচ খেলতে পারবেন তিনি।

শুধু স্ট্যাম্প ভাঙা নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাদানুবাদ হয়েছিল সাকিবের। যদিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

সিটি নিউজ / এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.