জুবায়ের সিদ্দিকী: সংবাদের হেডলাইন হলো মূখ্য আকর্ষন । কোন সংবাদের হেডলাইন দেখেই পাঠক সংশ্লিষ্ঠ খবরটি পড়তে উৎসাহ বোধ করে । হেডলাইন হলো সংবাদ উৎসের তথ্যজ্ঞাপক এবং সংবাদের বিজ্ঞাপন। হেডলাইনের অনেকগুলি শ্রেণীবিভাগ রয়েছে । এদের এক একটির রুপ প্রকাশ এক এক রকম। সক্রিয় সংবাদের প্রধান্য হওয়া উচিত হেডলাইনে। এখানে ক্রিয়া সংবাদের সক্রিয়ভাবে ব্যক্ত করে। ক্রিয়া ছাড়া হেডলাইন অর্ধজিবিত যা প্রাণের স্পর্শ পায়না।
ক্রিয়াই পাঠককে সংবাদের স্রোতে টেনে আনে এবং তাকে যুক্ত হতে সাহায্য করে। বিষয় অনুযায়ী পেসিব হেডলাইনেরি হয় কিন্তু সক্রিয় হেডলাইনের আকর্ষন বেশী। এছাড়া ক্রিয়া ছাড়া একটা হেডলাইন অসর্ম্পূণ থেকে যায়। ফলে পাঠক তার আকর্ষন হারায়। এই কারণে সক্রিয় হেডলাইন অত্যান্ত জরুরী। দেশে সংবাদপত্র বা অনলাইন সংবাদিকতা নিউজের হেডলাইন এখন অনেক ক্ষেত্রে অমিল ও নিউজের সাথে সম্পর্কহীন হয়ে পড়ে।
এতে করে পাঠক বিভ্রন্তিতে পড়ে যান। একটা নিউজের শিরোরাম যত আকর্ষনীয় হবে নিউজের সৌর্ন্দয বৃদ্ধি পাবে। অনেক পাঠক শিরোনাম পড়ে সন্তষ্ঠ হলে নিউজ পড়েন , না হলে পড়েন না । তবে শিরোনাম যত সহজ হয় পাঠক তত সহজেই নিউজের থিম বুঝে ফেলেন, আমার সহর্কমী আছেন হেডলাইন চমৎকার , পাঠক সহজে লুপে নেন নিউজ । দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক ছিলেন আমার অগ্রজ নাসির উদ্দিন চৌধুরী। তিনি সুন্দর ও আকর্ষনীয় হেডলাইন দিতে পারতেন । আমার এক অগ্রজ সাংবাদিক একদিন বললেন নিউজের হেডলাইন হিট হলে, নিউজও হিট। আজকের সূর্যদয়ের একদিন এক নিউজের হেডলাইন দিলাম, দিলতো পাগল হ্যায়, দিলতো দেওয়ানা হ্যায়। প্রয়াত খন্দকার মোজাম্মেল হক বললেন, হেডললাইন ভাল হয়েছে। নিউজের সাথে সংম্পিক্ত।
সিটি নিউজ /এসআরএস / জস
