মেসি ম্যাজিকে আর্জেন্টিনার বড় জয়

0

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার হয়ে রেকর্ড গড়ার ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। তার জোড়া গোল ও এক অ্যাসিস্টে কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এদিন জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনন্য নজির গড়েন মেসি।

‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অ্যারেনা পানতানালে মুখোমুখি হয় দুদল।

যেখানে আর্জেন্টিনার হয়ে ১৪৮তম ম্যাচ খেলে হাভিয়ার মাশ্চেরানোকে ছাড়িয়ে যান মেসি। এছাড়া এছাড়া এদিন দেশটির সপ্তম ফুটবলার হিসেবে ১০০তম ম্যাচ খেলেন মেসির সতীর্থ-বন্ধু সার্জিও আগুয়েরো।

এক চেটিয়া আধিপত্য দেখানোর এ ম্যাচে আর্জেন্টিনা ১৮টি শট নেয়। যার ১৩টিই ছিল গোলমুখে।

আক্রমণাত্মক খেলা আলবিসেলেস্তারা এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায়। আনহেল কোরেয়ার পাঞ্চ থেকে মেসি বল পেলে সেখান থেকেই এই তারকা বলিভিয়ান ডিফেন্সের ওপর দিয়ে ক্লিপ করেন। পরে সেই বলেই ভল্যিতে দারুণ দক্ষতায় গোলে পরিণত করেন আলেহান্দ্রো গোমেস।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.