পোশাক রপ্তানিতে সহায়তা দেবে সরকার

0

ঢাকা অফিস :  দেশীয় ক্ষুদ্র ও মাঝারি বস্ত্রশিল্পের প্রসারে রপ্তানির ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার,এমনটা্য় বলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইলস মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, অতিরিক্ত সচিব মেসবাহুল ইসলাম, বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইলস মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আজিজুল হক, ভাইস প্রেসিডেন্ট নূর আলী, পরিচালক ও সদস্য সচিব শেখ আব্দুল হাকিমসহ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.