বিএনপি পৃথিবীর অন্যতম জালিয়াতি দল -হাছান মাহমুদ

0

ঢাকা অফিস  : বিএনপিকে পৃথিবীর অন্যতম জালিয়াতি দল বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমরা নগরবাসী আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

লন্ডনে বসে ষড়যন্ত্র করতে সুবিধা বলেই বিএনপি নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন সেখানে অবস্থান করছেন  তিনি বলেন, ‘বিএনপির পরবর্তী মিশন হচ্ছে, ভারতের মন জয় করা এবং বিদেশিদের দুয়ারে দুয়ারে যাওয়া৷ কিন্তু এসব করে কোনো লাভ হবে না।’

বিএনপি নেতাদের উদ্দেশে হাসান মাহমুদ বলেন, ‘যারা জঙ্গিদের অর্থায়ন করছে তাদের সঙ্গ ত্যাগ করে নতুন নেতৃত্ব গড়ে তুলুন।’

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামন রিপনের সংবাদ সম্মেলন আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই নেতা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.