স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
গেল চার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে শেষ ম্যাচে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। এই ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। আঙুলের পুরনো ব্যথা বেড়ে যাওয়ায় বিশ্রামে থাকবেন তিনি। সাকিব ছাড়াও এই ম্যাচে আরও তিনটি পরিবর্তন এসেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া বেশ ক’জনকে সুযোগ দেওয়া হয়েছে শেষ ম্যাচে। সাকিবের জায়গায় সৌম্য, মেহেদির বদলে শামীম পাটোয়ারী, মুস্তাফিজের বদলি হিসেবে শরিফুল ইসলাম আর সাইফউদ্দিনের বদলি ক্রিকেটার স্পিডস্টার তাসকিন আহমেদ খেলছেন।
এর আগে চতুর্থ ম্যাচে মাত্র ৯৩ রান সফরকারীদের গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর নাঈম শেখের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। এর মাধ্যমে প্রথমবারের মত কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পায় টিম বাংলাদেশ।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা এগিয়ে আছে ৩-১ ব্যবধানে। তাই অনেকটাই নির্ভার স্বাগতিকরা। তবে ব্ল্যাকক্যাপরা চায় ব্যবধান কমাতে।
সিটি নিউজ
