সাবেক এমপি সালাউদ্দিন বাবু গ্রেফতার

0

সিটিনিউজবিডি : নাশকতার মামলায় ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পরিবাগের বাসা থেকে তাকে গ্রেফতার কর‍া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গত পাঁচ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর সাভার ও আশুলিয়ায় যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। মামলা দায়ের হওয়ার পর এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন।

বাবু তার পরিবাগের বাসায় রয়েছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার সকালে ত‍াকে গ্রেফতার করা হয়। মানুষ পুড়িয়ে হত্যার চেষ্টা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সাভার মডেল থানায়।

বর্তম‍ানে তাকে সাভার থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ওসি কামরুজ্জামান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.