প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

0

প্রথম ইনিংসে মিরাজের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ২৭৪ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিং নেমে আরও বড় বিপর্যয়ে পড়েছে বাংলাদেশই। তৃতীয় দিনের প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়েছে তারা। প্রাথমিক বিপর্যয়ের পর মিরাজ-লিটনের দৃঢ়তায় লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৭৫ রান। পাকিস্তানের চেয়ে প্রথম ইনিংসে এখনো ১৯৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনে কোন উইকেট না হারিয়েই দিন শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই জাকিরকে ফিরিয়ে বাংলাদেশের বিপদের শুরুটা করেন খুররাম শাহজাদ। ১ রান করা জাকির ফেরেন আবরারের হাতে ক্যাচ দিয়ে। এরপর ১২ রানের মাঝে আরও ৫ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছিল বাংলাদেশ!

১০ রান করা সাদমানকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান সেই খুররাম। শান্তকেও ৪ রানের মাথায় বোল্ড করেছেন তিনিই। ১ রান করে মোমিনুল হক মীর হামজার বলে মোহাম্মদ আলির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।

মুশফিককেও ফিরিয়েছেন হামজাই। ৩ রান করা মুশফিক রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছেন। সাকিবও ছুঁতে পারেননি দুই অংক। ২ রান করা সাকিব শিকার হয়েছেন খুররামের।

২৬ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মাথায় তখন নিজেদের ইতিহাসের সর্বনিম রানে অলআউট হওয়ার শঙ্কা। সেখান থেকে দলকে রক্ষা করেছেন মিরাজ-লিটন জুটি। শেষ এক ঘণ্টায় দারুণভাবে সামাল দিয়েছেন তারা। এই জুটির ৪৯ রানের কল্যাণেই ৫০ পেরিয়েছে দলের স্কোর। ৭ চারে সাজানো ইনিংসে ৩৩ রানে অপরাজিত আছেন মিরাজ, লিটন করেছেন ১৩ রান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.