মধুপুরে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৪

0

সিটিনিউজবিডি : টাঙ্গাইলের মধুপুরে পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দু’জন।

উপজেলার গাঙ্গাইরে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- মধুপুরের দেউলাবাড়ি গ্রামের আব্দুল খালেক (৪৪), বেকারকোনা গ্রামের জনি (২০) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল মালেক (৬০)। অপর জনের নাম জানা যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে পণ্যবাহী একটি ট্রাক মধুপুরে আসার পথে গাঙ্গাইর নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন এবং আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.