তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত ৪ জন গ্রেফতার

0

ঢাকা অফিস : ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ডের সন্দেহভাজন তিন খুনিসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন মো. রাসেল ওরফে ভাগনে রাসেল, মিনহাজ রাসেল ওরফে চাকতি রাসেল ও শ্যুটার রুবেল। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের চালক সাখাওয়াতকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম।

এ ব্যাপারে সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সংবাদ অনুষ্ঠিত হবে। সেখানেই বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.