লেবাননে বিমান হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

0

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল হামলা চালায়। এতেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা আছে।

নিহত মোহাম্মদ নিজাম উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।

১২ বছর আগে তিনি জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন। তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

দূতাবাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.