গত ১১ মার্চ দ্বিতীয় জাতীয় সম্মেলনের আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও কিন্তু তার প্রায় সাড়ে চার মাস পর এই সংগঠনের কার্যক্রম শুরু হয়।
পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনে ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২১ সদস্যবিশিষ্ট। যুব মহিলা লীগের সভাপতি পদে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক অপু উকিলকে পুনঃনির্বাচিত করা হয়।
এ ছাড়া সংগঠনের ঢাকা মহানগর উত্তরে সাবিনা আক্তার তুহিন এমপি সভাপতি, তাহেরা খাতুন লুৎফা সাধারণ সম্পাদক, শামীমা আরা বেবি সাংগঠনিক সম্পাদক, সাদিয়া আফরোজ সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণে ফরিদা ইয়াসমিন ঝুমা সভাপতি, নিলুফার ইয়াসমিন সাধারণ সম্পাদক,শারমিন সুলতানা শর্মী সাংগঠনিক সম্পাদক, ফারহানা ইয়াসমিন কুয়াশা প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিলুফার বেগম সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
