হোসেনী দালান বোমা হামলায় আহত একজনের মৃত্যু

0

সিটিনিউজবিডি : পুরান ঢাকার হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় আহত একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন জামাল উদ্দিন (৫৫) নামের আহত এক ব্যক্তি।

এ নিয়ে আলোচিত এ হামলায় মোট দুইজন নিহত হলেন। এর আগে ঘটনাস্থলেই নিহত হয় ১০ বছরের শিশু সাজ্জাদ হোসেন সানজু।

আহত হওয়া পরে জামাল উদ্দীন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মেডিকেল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, হোসেনী দালানে আহতদের মধ্যে এখনও অর্ধশতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্ততির সময় ককটেল জাতীয় হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সে সময় ইসলামী জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করে। পুলিশ ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.