সিটিনিউজবিডি : গাজীপুরের টঙ্গীতে মাদকাসক্ত মেয়ের লাথিতে মুক্তিযোদ্ধা বাবা ফজলুল হক মারা গেছেন। শুক্রবার সকালে মিরাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মেয়ের লাথিতে আহত হয়েছেন মা রেহানা হক।
এ ঘটনায পুলিশ মেয়ে ফারজানা ইয়াসমিন মুন্নিকে আটক করেছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত মুন্নি সকাল ৯টার দিকে বৃদ্ধ বাবা-মাকে মারধর করতে থাকে। পরে গুরুতর আহতাবস্থায় ফজলুল হককে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
