গণজাগরণ মঞ্চের কালো ব্যাজ ধারণ

0

ঢাকা অফিস : লেখক-প্রকাশকদের ওপর হামলার প্রতিবাদে এবং এতে জড়িতদের শাস্তি দাবিতে সোমবার (২ নভেম্বর) শোক দিবসের অংশ হিসেবে সকালে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।

সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সম্মুখে অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় সংগঠকবৃন্দ।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১ নভেম্বর) মঞ্চের বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ওই সমাবেশে মঙ্গলবার (৩ নভেম্বর) সারাদেশে অর্ধদিবস হরতাল পালনেরও ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.