বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

0

সিটিনিউজবিডি : ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার মহাস্থান এলাকার মাঝিপাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও ২০ যাত্রী আহত হন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.