আকবরশাহ ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত মেয়রের মতবিনিময়

0

প্রেস রিলিজ :   চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিছার উদ্দিন আহমদের দপ্তরে ৪ নভেম্বর ২০১৫খ্রি.বুধবার, নগরীর আকবর শাহ থানা ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান । মতবিনিময়কালে ভারপ্রাপ্ত মেয়র জনাব নিছার উদ্দিন আহমদ বলেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরীর উন্নয়ন, উন্নত পরিবেশ, পরিচ্ছন্ন ও আলোকিত নগরীর স্বার্থে সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি বলেন, নগরবাসীর সার্বিক সহযোগিতায় সিটি মেয়রের ভিশন ও প্রত্যাশা গ্রিন ও ক্লিন সিটিতে পরিনত করার আশাবাদ ব্যক্ত করেন। ভারপ্রাপ্ত মেয়র আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীদের নাগরিক সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান। মতবিনিময় সভায় আকবরশাহ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সহ-সভাপতি ধীরেন্দ্র লাল দে, মনির আহমদ ভূইয়া, লোকমান আলী, আবদুল জব্বার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, ফয়েজ আহম্মদ, ইঞ্জিনিয়ার তরুন তপন দত্ত, সাংগঠনিক সম্পাদক মাষ্টার কামাল উদ্দিন, জসিম উদ্দিন, দিলীপ দাস, মো. আবু সুফিয়ান, আবদুল করিম, সফিউল আলম, নুরুল আলম চৌধুরী, অমল দাস, হাজী নুরুল আলম, মো. আলাউদ্দিন চৌধুরী, দিলিপ নন্দী, তাজুল ইসলাম, সাইদুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.