বেনাপোলে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ অস্ত্র ব্যবসায়ী নিহত

0

সিটিনিউজবিডি : পুলিশের ভ্যান থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বুধবার মধ্যরাতে যশোরের বেনাপোলের পুটখালি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়ার গভীর রাতে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

নিহত ইলিয়াস (৩২) রাজবাড়ি জেলা সদরের কারচন্দ্রপুর এলাকার সুরুজ মোল্লার ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, মঙ্গলবার বিকেলে (৩ নভেম্বর) বেনাপোলের সীমান্ত এলাকা থেকে একটি নাইনএমএম পিস্তলসহ ইলিয়াসকে আটক করা হয়। এরপর থানায় মামলা দিয়ে বুধবার দুপুরে তাকে নিয়ে পুলিশ ভ্যানে যশোরে আদালতে নেয়া হচ্ছিল। পথিমধ্যে পুলিশ ভ্যানটি যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় পুলিশের এক এসআই ও ২ কনস্টেবল আহত হন। এ সুযোগে হ্যান্ডকাপসহ পালিয়ে যায় ইলিয়াস।

পরে তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। বুধবার মধ্যরাতে (দেড়টার দিকে) বেনাপোলের পুটখালি এলাকায় দুইটি মোটরসাইকেল চ্যালেঞ্জ করে পুলিশ। এক পর্যায়ে তারা গুলি ছুড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় নিজেদের ছোড়া (সন্ত্রাসীদের) গুলিতেই মারা যায় ইলিয়াস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.