ভিন্ন খবর: ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশু পাবে তার পিতার সম্পদের অধিকার। একইসঙ্গে তাকে বৈধভাবে গণ্য করতে হবে বলে জানিয়েছে ভারতের একটি আদালত।
দেশটির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল এক ঐতিহাসিক রায়ে এলাহাবাদ হাইকোর্ট এ রায় দিয়েছে।
হাইকোর্ট জানিয়েছে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া কোনও শিশুর সম্পূর্ণ অধিকার থাকবে তার পিতার সম্পত্তির উপরে। বিচারপতি ডিকে উপাধ্যায় ও শাবিহুল হাসনায়িনের ডিভিশন বেঞ্চ এদিন এই ঐতিহাসিক রায় দেন।
রায়ে বলা হয়, ধর্ষণের ফলে জন্মানো শিশুকে বৈধ বলে গণ্য করতে হবে। এবং জৈবিক পিতার সম্পত্তির উপরে সম্পূর্ণ অধিকার ওই শিশুর থাকবে। এক্ষেত্রে আর একটি বিষয় আদালতের তরফে উল্লেখ করা হয়েছে। যদি কোনও শিশুকে অন্য কেউ দত্তক নেন, সেক্ষেত্রে আর ধর্ষক পিতার সম্পত্তিকে নিজের বলে দাবি করার অধিকার থাকবে না সন্তানের। আর যদি তা না হয়, তাহলে পিতার সম্পত্তির অধিকার আদায়ে কোনও আদালতে আবেদন করতে হবে না। সরাসরিই সেই সন্তান পিতার সম্পত্তির অধিকারী হবে।
