বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক উন্নয়নে ৪ চুক্তি সই

0

সিটিনিউজবিডি : শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে চারটি চুক্তি সই করা হয়েছে।

রাষ্ট্রীয় আমন্ত্রণে নেদারল্যান্ডস সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের উপস্থিতিতে সংশ্লিষ্টরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। সরকারি বার্তা সংস্থা বাসস থেকে এই তথ্য জানা গেছে।

স্বাক্ষর করা চুক্তিগুলো হচ্ছে— নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পররাষ্ট্র দফতর পর্যায়ে আলোচনা বিষয়ক সমঝোতা স্মারক, বাংলাদেশ থেকে জুনিয়র কূটনীতিকদের জন্য প্রশিক্ষণ সহযোগিতা বিষয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর, স্যাক্সন ইউনিভার্সিটি অব এ্যাপ্লাইড সায়েন্স, স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং স্যাক্সন ইউনিভার্সিটি অব এ্যাপ্লাইড সায়েন্স এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির মধ্যে দ্বি-পাক্ষিক সহযোগিতা চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.