সংসদ ভবন এলাকায় মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ

0

ঢাকা অফিস : জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সকল প্রকার অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আগামী ৮ নভেম্বর ২০১৫ইং ১০ম জাতীয় সংসদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিতকরণকল্পে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা জন্য সংসদ ভবন এলাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.