ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

0

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরীডাঙ্গি গ্রামে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়েছে।

শনিবার ভোর রাতে এলাকাবাসীর গণপিটুনিতে ওই চার ডাকাত নিহত হয়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জানান, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামে মমিন খানের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় ওই বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে চারজনকে ধরে ফেলে। পরে গণপিটুনি দিলে চার ডাকাত নিহত হয়।

ফরিদপুরে সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চার জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.