কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

0

সিটিনিউজবিডি :: জেলার লাকসামে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।কুমিল্লা-নোয়াখালী অাঞ্চলিক মহাসড়কের দক্ষিণ বাইপাসের ফতেপুর এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক ও জেলার মনোহরগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের জসিম উদ্দিন (৩০), একই গ্রামের আলী আক্কাসের মেয়ে নাছরিন (২৪), জহির উদ্দিনের স্ত্রী মোহসেনা আক্তার (২৩), লাকসাম নবাব ফয়েজুননেছা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী রোজিনা আক্তার (২২) ও লাকসামের ফতেপুর গ্রামের আবুল কালম (২৫)।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালীমুখী দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালক জসিম, যাত্রী রোজিনা ও নাছরিন নিহত হন। এ সময় আরও দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়। তবে ট্রাকচালক ও হেলপারকে আটক করা যায়নি বলেও জানান ওসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.