ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা

0

সিটিনিউজবিডিঃ আজ (বৃহস্পতিবার) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে  ইকবাল হোসেন নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত ইকবাল হোসেন নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নহরপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ইকবাল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির বজলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে ইকবালকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.