কক্সবাজার পৌরসভার সামনে থেকে ইয়াবা উদ্ধার

0

 কক্সবাজার প্রতিনিধি :      কক্সবাজার পৌরসভার সামনে থেকে ১৪ হাজার ৬২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়-২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ও ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার সামনে প্রধান সড়কে গাড়ি তল্লাশি করছিল।

এ সময় পুলিশের তল্লাশি টের পেয়ে টমটমে থাকা এক যুবক একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে সেখান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার হেডকোয়ার্টার) ছত্রধর ত্রিপুরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.