বন্ধ থাকা ওয়েবসাইট শিগগিরই খুলে দেয়া হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

0

ঢাকা প্রতিনিধি, সিটিনিউজবিডিঃঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ফলে বন্ধ থাকা ওয়েবসাইট ফেসবুক, এপ ভাইবারসহ অন্যান্য মাধ্যমগুলো শিগগিরই খুলে দেয়া হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তবে সাংবাদিকরা এই প্রসঙ্গটি তুললে স্বরাষ্ট্রমন্ত্রী হাসতে হাসতে বলেন, আমাদের ইয়াং ছেলেরা অনেক ইনোভেটিভ। তারা আমাদের দেশের ভবিষ্যত্। তারা একটা না একটা কিছু করে প্রচেষ্টা নিচ্ছে। তাদের মেধা আছে, মেধা প্রয়োগ করে অনেক কিছু করছে— মন্তব্য করেই তিনি আবার এই ইয়াংদের তা না করতে বারণ করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারনেট চালু আছে। দেশের প্রয়োজনে সাময়িকভাবে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখার রেজাল্ট পাওয়া গেছে। এখন সেগুলো খুলে দেয়া হবে। তবে কবে নাগাদ খুলে দেয়া হবে– এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী  সুনির্দিষ্ট কোনো জবাব দেননি।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.