মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর দাবি জাপার

0

সিটিনিউজবিডি :: আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যদের (এমপি) অংশগ্রহণের সুযোগ এবং মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে কালো টাকা ও পেশী শক্তি প্রতিরোধ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে দলটি।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের সঙ্গে দেখা করে দলটি এ দাবি জানিয়েছে। সাক্ষাৎ শেষে এসব দাবির কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন দলের মহাসচিব জিয়া উদ্দিন বাবলু।

তিনি বলেন, ‘যেহেতু দলীয় প্রতীকে এই প্রথম পৌর নির্বাচন হচ্ছে। এটা একটা নতুন অভিজ্ঞতা। এখানে অনেক জানা-শোনার প্রয়োজন রয়েছে। কাজেই এতো অল্প সময়ের মধ্যে (৩০ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করা কঠিন। সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে ঘোষিত তারিখ থেকে ১০ দিন সময় বাড়ানোর আবেদন জানিয়েছি।’

‘এ ছাড়া আমরা তাদেরকে বলেছি, যেহেতু এটা দলীয় নির্বাচন। আর দলীয় নির্বাচনে সংসদ সদস্যরা যেনো নির্বাচনী প্ররাণায় অংশ নিতে পারেন সেজন্য সিইসির কাছে দাবি জানিয়েছি’, বলেন তিনি।

সকাল সোয়া ১০টার দিকে দলের মহাসচিব জিয়া উদ্দিন বাবুল নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যান। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন— জাপার প্রেসিডিয়ারম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবুল হোসেন বাবলা, শাহিদুর রহমান ট্যাপা ও এ্যাডভোকেট সালমা ইসলাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.