উখিয়ায় বনবিট কর্মকর্তা সহ আহত ৩

0

কফিল উদ্দিন, কক্সবাজার ::সরকারি বনভূমি জবর দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণে বাধা দিতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় উখিয়ার মোছার খোলা বনবিট কর্মকর্তা মোঃ মাসুদ সরকার, বন প্রহরী জহিরুল ইসলাম, বন প্রহরী মনচাতু ত্রিপুরা সহ ৩ জন বনকর্মী গুরুতর আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে মোছারখোলা এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।

আহতদের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থাইংখালী বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অবৈধ স্থাপনা নির্মাণকালে বাধা দিতে গেলে বনভূমি জবরদখলে লিপ্ত কতিপয় ভূমিদস্যু এ হামলার ঘটনায় জড়িত রয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে আহত বনবিট কর্মকর্তা মোঃ মাসুদ সরকার উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.