৭ম দফায় ৪৮ বাংলাদেশী স্বদেশ ফেরৎ মিয়ানমার থেকে

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার):: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের মধ্যে এক পতাকা বৈঠক শেষে আরো ৪৮ জন বাংলাদেশী নাগরিককে গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে ফেরৎ দিয়েছে মিয়ানমার। তারা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার নৌ-বাহিনীর হাতে স¤প্রতি আটক হয়েছিল।

এ নিয়ে ৭ম দফায় ৪৮ জন সহ ৭৭৭ জন বাংলাদেশীকে দেশে ফেরৎ দিয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টা ১০ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি প্রতিনিধি দল মিয়ানমার ঢেকবুনিয়াস্থ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সাথে পতাকা বৈঠকে মিলিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ২০ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশনের ডিপুটি ডাইরেক্টর মিঃ সু-নাইন।

বাংলাদেশের পক্ষে উক্ত বৈঠকে বিজিবি কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ আমিনুল ইসলাম এবং কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা প্রশাসনের নেতৃবৃন্দ। উল্লেখ্য ইতিপূর্বে ৮ জন ১৫০ জন, ১৯ জনু ৩৭ জন, ২২ জুলাই ১৫৫ জন, ১০ আগষ্ট ১৫৯ জন, ২৫ আগষ্ট ১২৫ জন, ১২ অক্টোবর ১০৩ জন সহ ৭২৯ জন মানব পাচারের শিকার অবৈধ অভিবাশন প্রত্যাবাসী বাংলাদেশী নাগরিককে একই প্রক্রিয়া স্বদেশে ফেরৎ আনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্বদানকারী কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, ২ দেশের মধ্যে শান্তিপূর্ণ ভাবে ফলপ্র“সু আলোচনার মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের ফেরৎ আনা হয়েছে। বুধবারে ফেরৎ আসা ১৩ জেলার লোকজন রয়েছে তৎমধ্যে কক্সবাজারের ১৯ জন, যশোরের ১২ জন, নারায়নগঞ্জের ৩ জন, পাবনা ১ জন, খুলনা ১ জন, নোয়াখালী ১ জন, কিশোরগঞ্জের ১ জন, গোপালগঞ্জের ১ জন, কুষ্টিয়ার ২ জন, সিরাজগঞ্জের ৩ জন, টাঙ্গাইলের ৪ জন। তাদেরকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম এলাকা হতে বাসে যোগে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে সহকারী পুলিশ উখিয়া সার্কেল আবদুল মালেক মিয়া জানিয়েছেন। কক্সবাজারের বিজিবির সেক্টর কমান্ডার এম আনিসুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের জানান মিয়ানমারে আটক হওয়া বন্দি অবস্থায় থাকা আরো ২০ জন বাংলাদেশী নাগরিককে যাচাই বাছাই শেষে যদি তারা বাংলাদেশী হয়ে থাকে শীঘ্রই ফেরৎ আনা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.