ঢাকা অফিস : পৌরসভা নির্বাচনে ইসি ১০০’ কোটি টাকা ব্যয় নির্ধারণ করেছে । এ খাতে বেশিরভাগ নির্বাচনে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী জন্য ধরা হয়েছে ৫৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা। আর বাকি ৪৫ কোটি টাকা নির্বাচন পরিচালনার জন্য ব্যয় করা হবে। সবার নির্বাচন কমিশনের বাজেট শাখার উপ-সচিব মো: শাহাজান খান সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রসঙ্গত, সর্বশেষ ২০১১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বাজেট ছিল মাত্র ৬০ থেকে ৬৫ কোটির মতো।
তিনি বলেন, এবার ২৩৫ টি পৌরসভা নির্বাচনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কমিশন অনুমোদন দিলে এ অর্থ নির্বাচন সংশ্লিষ্টদের দেয়া হবে। আগের পৌরসভা নির্বাচনগুলোতে কখনও সেনাবাহিনী মোতায়েন করা হয়নি । তাই এবারও সেনাবাহিনী মেতায়েন করা হবে না বলে ইসি সূত্রে জানা গেছে। এ কারণে আইন শঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দকৃত টাকা পুলিশ,গোয়েন্দা বাহিনী,বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত অন্যরা এ টাকা পাবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ১৯ বা ২০ ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।
নির্বাচন চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলাবাহিনী কতদিনের জন্য মাঠে অবস্থান করবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ না হলেও ভোটের আগে পরে মিলে মোট ৪ দিনের জন্য আইন-শৃঙ্খলা বাহিণী অবস্থান করতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।
