স্পোর্টস ডেস্ক :: বিপিএলের ১৯তম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর রাইডার্স। শুরুতে দুই উইকেট হারিয়েছে তারা। সৌম্য সরকার ফিরেছেন ০ রানে। সাকিব এক রানে। এই প্রতিবেদন লেখার পর্যন্ত ১৩ ওভার ৫ বলে পাঁচ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ৬৪।
চট্টগ্রামের যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর দুইটায়।
বরিশাল এখন পর্যন্ত ম্যাচ খেলেছে পাঁচটি। চার জয়ে আট পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে তৃতীয় অবস্থানে রংপুর।
