গাজীপুর ও রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৫ অনুমোদন

0

সিটিনিউজবিডি :: গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৫ এ রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৫-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, আমাদের অন্যান্য সিটি করপোরেশন এলাকায় পুলিশের জন্য মেট্রোপলিটন পুলিশ আইন রয়েছে। এটা করা হয় ওই এলাকার জনগণকে অধিকতর আইনি ও পুলিশি সেবা দেওয়ার জন্য। এখানেও (গাজীপুর ও রংপুর) একই উদ্দেশ্যে আইনগুলো করা হচ্ছে। বিজয় ভট্টাচার্য বলেন, মন্ত্রিসভা কতগুলো অবজারভেশন (পর্যবেক্ষণ) দিয়ে আইনটি চূড়ান্ত করতে পরবর্তী প্রক্রিয়াগুলো শেষ করার নির্দেশনা দিয়েছে। সেবাগুলো যাতে আরো সুন্দরভাবে দেওয়া যায় সে জন্য পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

এখন আইন দুটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। অন্যান্য মেট্রোপলিটন আইনগুলো যেভাবে হয়েছে এ আইন দুটিও সেভাবে হবে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, নীতিগত অনুমোদন হওয়ায় এ মুহূর্তে আইনে কি আছে তা বলা যাবে না। কোনো বিষয় হয়তো পরবর্তী সময়ে নাও থাকতে পারে। মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম বিদেশে অবস্থান করায় মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.