সাকিবের চেয়ে কম নয় রনি

0

স্পোর্টস ডেস্ক :: লম্বা রান আপ, দারুণ গতি দিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন তরুণ ফাস্ট বোলার আবু হায়দার রনি। ঢাকার স্পিন উইকেটেও রীতিমত আগুন ঝরানো বোলিং করে যাচ্ছেন ১৯ বছর বয়সী এ পেসার। মোহাম্মদ আমির, মুস্তাফিজুর রহমানের মতো বোলারদের পিছনে ফেলে বিপিএলের তৃতীয় রাউন্ড শেষে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে তিনি সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলার।

৯ ম্যাচে ১১.২৩ গড়ে ১৭ উইকেট নেন সাকিব আল হাসান। ১৭ উইকেট আবু হায়দার রনিরও। রনির বোলিং গড় ১৫.৪১।

সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। অন্যদিকে আবু হায়দার রনির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি দলই উঠেছে শেষ চারে। এখন দেখার বিষয় উইকেট নেওয়ার দৌড়ে কে কাকে ছাড়িয়ে যায়।

১৫টি করে উইকেট নিয়ে তালিকার যৌথভাবে দুই নম্বরে আছেন বাংলাদেশি দুই স্পিনার মোশাররফ হোসেন ও আরাফাত সানি। বোলিংয়ে ঢাকা ডায়নামাইটসের প্রধান হয়ে উঠেছেন লেগ স্পিনার মোশাররফ হোসেন। তার বোলিং গড় ১০.৬০। অন্যদিকে আরাফাত সানির বোলিং গড় ১৩.২৬।

১৪ উইকেট নিয়ে পাকিস্তানি আলোচিত পেসার মোহাম্মদ আমির রয়েছেন চার নম্বরে। ১৪ উইকেট বাংলাদেশের টেস্ট বোলার মোহাম্মদ শহীদেরও। ১২ উইকেট নিয়ে তালিকার ১১ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.