অপহরণের পর শিশুকে হত্যা

0

সিটিনিউজবিডি :: মেহেরপুরের গাংনীতে অন্তর (৭) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাওট গ্রাম থেকে বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে অপহরণ করা হয়। এর পর রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ সময় অন্তরের মুখ, হাত ও পা বাঁধা ছিল।

নিহত অন্তর বাওট গ্রামের সৌদি আরব প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের খেলার মাঠ থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সবুজ কৌশলে অন্তরকে অপহরণ করে। একপর্যায়ে সবুজের বাড়ির পাশের বিদ্যালয়ের কক্ষে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় সবুজ। রাতে গ্রামবাসী বস্তাবন্দী অবস্থায় অন্তরকে উদ্ধারের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সবুজের বাড়িতে আগুন ধরিয়ে দেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ‘লাশের ময়নাতদন্ত কুষ্টিয়ায় করা হবে। ঘটনার পর থেকে সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে। সবুজকে বেশ কিছুদিন আগে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযাগে আটক করেছিল পুলিশ।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.