বিএনপিকে নির্বাচনে থাকতে হবে: সুরঞ্জিত

0

সিটিনিউজবিডি:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচনে আপনাকে থাকতে হবে। আপনারা নির্বাচন থেকে শুরু করে ভোট গ্রহণ, গণনা ও গেজেট প্রকাশ পর্যন্ত থাকবেন। নির্বাচন কেমন হয়েছে সে ব্যাপারে গেজেট প্রকাশের পর কথা বলবেন।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে গণতন্ত্রের জট লেগে গেছে। এই পৌর নির্বাচনে গণতান্ত্রিক আচরণের যে জট লেগেছে, তা খুলে যাবে। এটা এমন একটা নির্বাচন, যেখানে আগে গেলেও বিপদ পিছে গেলেও বিপদ।’

সুরঞ্জিত বলেন, ‘নির্বাচনে হারলে বিএনপি বলবে সরকারের কোনো জনপ্রিয়তা নেই, তাই জাতীয় নির্বাচন দিন। আবার জিতলে বলবে সরকার কারচুপি করেছে।’

তিনি নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে সাহসের সঙ্গে কাজ করতে হবে। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সে জন্য নির্বাচনকে কঠিনভাবে নিরপেক্ষ থাকতে হবে। ছোট, মাঝারি মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধি না মানলে আইনের বাস্তবায়ন আপনাকেই করতে হবে। রির্টানিং অফিসারের কাছে পাঠান কেন?

সরকার এ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকায় থাকবে বলেও দাবি করেন আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী।

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্ম সেতু খুলে গেলে দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেড়ে যাবে। আর ফেরির জন্য মানুষকে অপেক্ষা করতে হবে না।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, হুমায়ুন কবির মিজি প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.