পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৫ ডিসেম্বর

0

ধর্ম ও জীবন :: বাংলাদেশের আকাশে কোথাও গতকাল শনিবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ ১৩ ডিসেম্বর সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল ১৪ ডিসেম্বর সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৫ ডিসেম্বর (১২ রবিউল আউয়াল) সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।

গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.