তথ্যপ্রযুক্তি ডেস্ক :: বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ( বিটিআরসি) জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপ, টুইটার ও ইমো বন্ধের জন্য মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছে।
রবিবার রাত ৯ টার কিছু পরে বিটিআরসির পক্ষ থেকে বাংলাদেশের সকল মোবাইল অপারেটরদের এই নির্দেশনা দেওয়া হয়।
তবে বিটিআরসির পক্ষ থেকে এই বিষয়ে কেউ মন্তব্য করতে রাজী হয়নি।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ২২ দিন পর খুলে দেওয়ার কয়েকদিনের মধ্যে এই তিন যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশ দেওয়া হল।
প্রসঙ্গত, ১৮ নভেম্বর ফেসবুক, ভাইবার বন্ধের জন্য মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছিল বিটিআরসি।
