ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজের জরিমানা

0

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের দুঃখ ভোলার আগেই আবারো দুঃসংবাদ পেলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। স্লো ওভার রেটের কারণে তাদেরকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

হোবার্টে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে তিনদিনেই ইনিংস ও ২১২ রানে বিধ্বস্ত হয়। এরপর এই জরিমানা নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে ক্যারিবীয়দের। টেস্টের প্রথম দিনের নির্ধারিত ৯০ ওভারের থেকে তিন ওভার কম বোলিং করায় ম্যাচ রেফারি ক্রিস ব্রড ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেন। জরিমানা বাবদ প্রত্যেক খেলোয়াড়কে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ করে সর্বমোট ৩০ শতাংশ ও অধিনায়ক জ্যাসন হোল্ডারকে ৬০ শতাংশ অর্থ গুনতে হবে।

আইসিসি’র আইনানুযায়ী, আগামী এক বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ যদি আবারো হোল্ডারের নেতৃত্বে থাকাবস্থায় এই একই অপরাধ করে তাহলে দ্বিতীয় শাস্তির কারণে তাকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। নিজের উপর আনীত অভিযোগ হোল্ডার মেনে নেয়ায় এক্ষেত্রে শুনানির আর কোন প্রয়োজন হয়নি।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর দুই দল আবারো মুখোমুখি হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.