স্পোর্টস ডেস্ক : সিমিওন জাজার জোড়া গোলে কোপা ইতালিয়ায় তুরিনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেল জুভেন্টাস। আর এ জয়ের ফলে লিগ কাপের শেষ ষোলতে পৌঁছে গেল গত আসরের চ্যাম্পিয়নরা। দলের হয়ে অন্য দুটি গোল করেন পাওলো দাবালা ও পল পগবা।
বুধবার রাতে ডার্বি ম্যাচে মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বজায় রাখে জুভেন্টাস। আর খেলার ২৮ মিনিটে জাজা গোল করলে ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় জুভেস্টাস।
বিরতির পর আরও জ্বলে ওঠে স্বাগতিক দলটি। ম্যাচের ৫৫ মিনিটে জাজা নিজের জোড়া গোল পূর্ণ করেন। তবে খেলার ৭৩ মিনিটে দাবালা গোল করলে জিভেন্টাস ৩-০তে এগিয়ে যায়। আর ম্যাচের নির্ধারিত সময়ের আট মিনিট আগে ফ্রেঞ্চ তারকা পগবা গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে ঘরোয়া ডাবলস জয়ী জুভেন্টাস।
