আচরণবিধি লঙ্ঘন: কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

0

সিটিনিউজবিডি :: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওসমান গনি মিন্টুকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে তাকে এ জরিমানা করা হয়।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মনিরা সুলতানা জানান, ওসমান গনি মিন্টু শহরের ফুড গোডাউন মোড়ে ভোটারদের মধ্যে গেঞ্জি বিতরণ করছিলেন। এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে কাউন্সিলর প্রার্থী ওসমান গনি বলেন, ওই এলাকায় একটি ছেলে ফেরি করে গেঞ্জি বিক্রি করছিল। ষড়যন্ত্রমূলকভাবে ওই গেঞ্জি বিক্রেতাকে দিয়ে তার নাম বলানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.