বাজারে নতুন ইয়োগা ট্যাব ২ উইন্ডোজ

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: আধুনিক প্রযুক্তির মাল্টিটাচ সমৃদ্ধ লেনোভোর অনুমোদিত নতুন ইয়োগা ট্যাব ২ উইন্ডোজ দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড।

এতে রয়েছে ওয়্যারলেস কি-বোর্ড, ১০.১ ইঞ্চি (১৯২০*১২০০)ফুল এইচডি আইপিএস্ ডিসপ্লে। ভিন্ন মাত্রার ডিজাইনের ফলে ব্যবহারকারী একাধিক উপায়ে এটি ব্যবহার করতে পারবেন। মোডগুলো হচ্ছে: হোল্ড, টিল্ট, স্ট্যান্ড ও হ্যাঙ্গ।

১.৮৬ গিগাহার্জ গতি সম্পন্ন এই ইয়োগা ট্যাব ২ উইন্ডোজে আরও রয়েছে ইন্টেল অ্যাটোম ত৩৭৪৫ ৪ কোর প্রসেসর, ২ জিবি এলপিডিডিআরথ্রি র‌্যাম , ৩২জিবি স্টোরেজ ,অপারেটিং সিস্টেমের জন্য জেনুইন উইন্ডোজ ৮.১, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১.৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এতে ব্যবহৃত হয়েছে ৯৬০০মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি; যা ১৫ ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকে। এছাড়া ট্যাবটিতে রয়েছে ফোরজি এলটিই সিম কানেকটিভিটি।

এক বছর ওয়ারেন্টিসহ এর মূল্য ধরা করা হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.