খাগড়াছড়িতে মেয়র প্রার্থীর বিরুদ্ধে মামলা

0

সিটিনিউজবিডি :: খাগড়াছড়িতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযানে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শানে আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় রফিকুল আলমের ছোট ভাই এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ আরো ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৭০ জনকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া জানান, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.