শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ায় মাস ব্যাপী হস্তশিল্প ও বিজয় মেলার শুভ উদ্ভোধন হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকালে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু সৈনিকলীগ আয়োজিত হস্তশিল্প ও বিজয় মেলার শুভ উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবঃ আবদুস সোবহান। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান, কবি আদিল উদ্দিন চৌধুরী। এ সময় উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পরিমল বড়ুয়া, আওয়ামীলীগ নেতা ইসকান্দর হোসেন, নুরুল হুদা,রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, ইউপি সদস্য আকতার কামাল, নুরুল হক মনু, নেজাম উদ্দিন দুলাল, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, ইউপি সদস্য পুতুল রানী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, ছৈয়দ ইলিয়াছ কাঞ্চন, আকবর আহাম্মদ চৌধুরী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত হস্তশিল্প ও বিজয় মেলায় শতাধিক স্টল বরাদ্ধ দেওয়া হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন, মেলা পরিচালনা কমিটির মহা-সচিব ও রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
