নতুন অভিজ্ঞতার স্বাদ নিল রিয়াল

0

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুতেই নতুন স্বাদ নিল দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগায় ২০১৬ সালের প্রথম ম্যাচে এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডোবে বার্সা। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের পথ ধরে পয়েন্ট খুঁইয়েছে গ্যালাকটিকোরা। করিম বেনজেমার গোলে এগিয়ে থাকলেও দশজনের দলে পরিণত হওয়া রিয়ালের বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।

ভ্যালেন্সিয়ার মেসতেল্লা স্টেডিয়ামে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে দু’দলই ছিল প্রায় সমানে সমান। তবে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে মিডফিল্ডার মাতিও কোভাচিচের লাল কার্ডে খানিকটা ব্যাকফুটে চলে যায় রিয়াল। তখন ম্যাচে ১-১ সমতা।

দশজনের দলে পরিণত হলেও ৮২ মিনিটে টনি ক্রুসের ক্রসে দুর্দান্ত হেডে ভিজিটরদের ২-১ গোলের লিড এনে দেন গ্যারেথ বেল। কিন্তু পরের মিনিটেই স্বাগতিকদের সমতায় ফেরান স্প্যানিশ স্ট্রাইকার পাকো আলকাসের। নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর জয়সূচক গোলের দেখা পাননি। তাই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.