নাজিরহাটে মুক্তালয় ক্লাবের কার্যকরী কমিটি ২০১৫-১৭ গঠিত

0

নিজস্ব প্রতিবেদক :: উত্তর চট্টলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তালয় ক্লাব’এর ২০১৫-১৭ কার্যকরী কমিটি ঘোষণা করা হয় গতকাল ৩রা জানুয়ারি রবিবার। মুহাম্মদ সাজ্জাদ আলমকে সভাপতি ও মুহাম্মদ সাকিল মোস্তফাককে সাধারণ সম্পাদক করে গঠিত এ কার্যকরী কমিটি ঘোষণা করা হয় কার্যকরী কমিটি ২০১৩-১৫ এর বার্ষিক সভা ও কাউন্সিল অধিবেশন ২০১৫ এ।

সকল সদস্যদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন কার্যকরী কমিটি ২০১৩-১৫ এর বিদায়ী সভাপতি মুহাম্মদ তারেক হোসেন সুজন ও সঞ্চালনা করেন কার্যকরী কমিটি ২০১৩-১৫ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ আলম। ক্লাবের সম্মানিত উপদেষ্টা আবু জাহেদ বাবুল নিবার্চন পর্যবেক্ষণের পর কমিটি ঘোষণা করেন।

কার্যকরী কমিটি ২০১৫-১৭ এর অন্যান্য সদস্যরা হলেন;

সিনিয়র সহ-সভাপতিঃ মুহাম্মদ আলাউদ্দিন
সহ-সভাপতিঃ মুহাম্মদ আরমান উদ্দিন
সহ-সভাপতিঃ মুহাম্মদ সুমন
সহ-সভাপতিঃ মুহাম্মদ বাপ্পু হোসেন
যুগ্ন সাধারণ সম্পাদকঃ মুহাম্মদ সাইফুল ইসলাম ইমন
সাংগঠনিক সম্পাদকঃ মুহাম্মদ শাহেদ হোসেন রুবেল
সহ-সাংগঠনিক সম্পাদকঃ মুহাম্মদ জাফর
অর্থ সম্পাদকঃ মুহাম্মদ জিয়াউর রহমান
সহ-অর্থ সম্পাদকঃ মুহাম্মদ রিজুয়ান হোসেন
প্রচার সম্পাদকঃ মুহাম্মদ আব্দুল কাইয়ুম
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ মুহাম্মদ শাহেদ উদ্দিন
ধর্ম বিষয়ক সম্পাদকঃ মুহাম্মদ রবিউল হোসেন
ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ মুহাম্মদ সরোয়ার উদ্দিন
সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ মুহাম্মদ সোহেল
দপ্তর সম্পাদকঃ মুহাম্মদ হেলাল উদ্দিন

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.