সিটিনিউজবিডি :: মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে দলটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে এই ঘোষণা দেওয়া হয়। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
প্রসঙ্গত, আজ বুধবার সকালে আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রেখে রায় ঘোষণা করেন।
