সিটিনিউজবিডি :: নাশকতার চার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করলে দুই মামলায় জামিনের আবেদন না মঞ্জুর না করে বিএনিপর মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে দুই মামলায় তাকে জামিন দেয়া হয়েছে।
বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান কারাগারে পাঠানোর ওই আদেশ দেন। এই চার মামলা ছাড়াও দুর্নীতির আরেকটি মামলায় মির্জা আব্বাসের আত্মসমর্পনের কথা রয়েছে।
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশেও দেখা যায়নি ঢাকা মহানগর বিএনপির এই নেতাকে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকলেও ধারণা করা হয়েছিল গতকালকের জনসভায় যোগ দিতে পারেন আব্বাস। গত বছরের ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আত্মগোপনে চলে যান মির্জা আব্বাস।
দীর্ঘদিন পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
