শুক্রবার রংপুর যাচ্ছেন এরশাদ

0

সিটিনিউজবিডি :: ছয় দিনের সফরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ শুক্রবার রংপুর বিভাগের চার জেলা সফরে যাচ্ছেন। জাতীয় পার্টির একান্ত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সফরের প্রথম দিন শুক্রবার বিকেলে তিনি রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

শনিবার তিনি মজিদা খাতুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় যোগ দেবেন। রবিবার তিনি পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করবেন এবং পঞ্চগড় জেলা অডিটোরিয়ামে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেবেন।

সোম ও মঙ্গলবার জাপা চেয়ারম্যান ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে জাতীয় পার্টি ও দিনাজপুর টাউন হল মিলনায়তনে আয়োজিত জেলা জাতীয় পার্টির পৃথক দুটি দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার সকালে জাপা চেয়ারম্যান ঢাকার উদ্দেশে রংপুর ত্যাগ করবেন বলে তার একান্ত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.