সিটিনিউজবিডি :: বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসা আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হৃদরোগে তাদের মৃত্যু হয়।
তারা হলেন কুড়িগ্রামের উলিপুর থানার চকলারপাড় গ্রামের নুরুল ইসলাম (৭২) ও সিলেটের গোলাপগঞ্জ থানার রনকেলী এলাকার জয়নাল আবেদীন (৫৫)। বাদ ফজর ইজতেমা ময়দানে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের সিংড়া থানার গোটিয়া এলাকার মামুদ আলীর ছেলে ফরিদ উদ্দিন (৭২) মারা যান।
